আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দু'দেশ শান্তি চুক্তিতে সম্মত হতেই স্বাভাবিক হচ্ছে তেলের সরবরাহ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ইরানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরমুজ প্রণালীতে যাতে সম্পূর্ণ বাধাহীন ভাবে জাহাজ চলাচল করে, তার জন্য ইরানের প্রেসিডেন্টকে আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানা গিয়েছে। সরকারি সূত্রে খবর, হরমুজ প্রণালীর পথ খুলে গেলেও, এখনও ১২টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে হরমুজ প্রণালীতে। এতদিন হরমুজের বাইরেই অপেক্ষা করতে হচ্ছিল জাহাজগুলিকে। দীর্ঘ জাহাজ-জটের সৃষ্টি হয়েছিল। তার ফলে ভারতে তেল ও জ্বালানি সরবরাহেও টান পড়েছিল। বর্তমানে জ্বালানি সরবরাহে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আমেরিকা। আর এই মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগকেই কাজে লাগাতে চাইছে ভারত।তাতে কি পেট্রোল-ডিজেলের দাম কমবে? ইতিমধ্যেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। তার সঙ্গে সঙ্গতি রেখে বুধবারই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে দেশে। কমেছে পাঁচ কেজি  রান্নার গ্যাসের দামও। কমেছে বিমান জ্বালানির খরচও।  সূত্রের খবর, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবার পর দাম কমতে পারে পেট্রোল-ডিজেলেরও। বর্তমানে ১১৩ টাকা প্রতি লিটার পেট্রোলের, ডিজেলের দাম ৯৯ টাকা রয়েছে। এই দাম কতটা কমে, তাই-ই এখন মুলত দেখার।

     

     

     



    akb tv news 

    01.07.2026

     


    3/related/default