নিজস্ব প্রতিনিধিঃ
সব কিছু ঠিক থাকলে দেশের পরবর্তী সাধারণ নির্বাচন
আয়োজিত হবে ২০২৯–এ৷ ওই সাধারণ নির্বাচনের সময় থেকেই ভারতে ‘এক দেশ-এক ভোট’ নীতি লাগু
করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার— এমনই দাবি সরকারি সূত্রের৷ ‘এক দেশ-এক ভোট’ সংক্রান্ত
সংবিধান সংশোধনী বিলগুলি বর্তমানে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির বিবেচনাধীন৷ এই জেপিসির
প্রধান তথা বর্ষীয়ান বিজেপি সাংসদ পি পি চৌধরির দাবি, দেশের বিভিন্ন প্রান্তের নাগরিক
সমাজের ৯৯ শতাংশ প্রতিনিধিই চাইছেন, ২০২৯ থেকে ‘এক দেশ-এক ভোট’ নীতি কার্যকর করা হোক৷
ভারতের মতো বিকাশশীল দেশে বারবার বিধানসভা এবং লোকসভা ভোটের আয়োজন করতে গিয়ে যে বিপুুল
পরিমাণ অর্থ খরচ হয়, সেটা বন্ধ করাই ‘এক দেশ-এক ভোট’ নীতির মূল লক্ষ্য— জানিয়েছেন জেপিসি
চেয়ারম্যান৷ তাঁর দাবি, ‘এক দেশ–এক ভোট’ নীতি লাগু হলে কমপক্ষে ৭ লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ
সাশ্রয় হতে পারে৷ এই বিপুল পরিমাণ অর্থ দেশের সার্বিক বিকাশের জন্য খরচ করা হলে তা
ভবিষ্যত প্রজন্মের জন্য কার্যকরী হবে, সে কথাও জানিয়েছেন চৌধরি৷
akb tv news
12.07.2026

.jpg)