নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বুধবার মহিলা
কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে মহিলা কংগ্রেস। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভানেত্রী
সর্বাণী ঘোষ চক্রবর্তী।এদিন তিনি অভিযোগ করেন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন নিরপেক্ষ
ভাবে দায়িত্ব পালন না করে বিজেপির মুখপাত্রের মত আচরণ করছেন। শান্তিনিকেতন মেডিকেল
কলেজে মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সঠিকভাবে তদন্ত হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।সর্বাণী
ঘোষ চক্রবর্তীর দাবি, পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশের আগেই কীভাবে ঘটনাটিকে আত্মহত্যা
বলে মন্তব্য করা হয়েছিল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে
তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এদিন মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে নারী
নিরাপত্তা নিশ্চিত করা, নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
akb tv news
01.07.2026

