নিজস্ব প্রতিনিধিঃ
নয়া পর্যবেক্ষণ দেশের
সুপ্রিম কোর্ট। স্পর্শকাতর’ ভোজশালায় মুসলিমদের নমাজ পড়ার অনুমতি দিল না দেশের সুপ্রিম
কোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, যেহেতু বিষয়টি বিতর্কিত ফলে এখনই এখানে নমাজ
পড়ার অনুমতি দেওয়া হবে না। তবে মুসলিম পক্ষকে কিছুটা স্বস্তি দিয়ে আদালতের তরফে
জানানো হয়েছে, মন্দির সংলগ্ন খোলা জায়গায় শুক্রবার দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত
নমাজ পড়া যাবে। একইসঙ্গে মধ্যপ্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে নমাজ পড়ার জন্য
প্রয়োজনীয় ব্যবস্থা করার।ভোজশালাকে মন্দির
হিসেবে ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের
দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ। মঙ্গলবার আদালত মুসলিম পক্ষের সেই আপিল শুনতে রাজি
হয়েছে। আদালত জানিয়েছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ফলে সব পক্ষকেই এই বিষয়ে
শব্দচয়নে সতর্ক থাকতে হবে। মুসলিম পক্ষের আর্জি ছিল, ভোজশালা আসলে মসজিদ সেখানে
তাদের নমাজ পড়তে দেওয়া হোক। তবে আদালত জানিয়েছে, এখনই নমাজ পড়ার অন্তর্বর্তীকালীন
নির্দেশ দেওয়া যাবে না। তবে ভোজশালা সংলগ্ন এলাকায় শুক্রবার একটি নির্দিষ্ট সময়ে
নমাজ পড়া যাবে। আদালত জানিয়েছে, সিদ্ধান্ত যাই হোক তা আলোচনার মাধ্যমে নিতে হবে।
মামলাটির গুরুত্ব বিবেচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করবে
আদালত।
akb tv news
14.07.2026

.jpg)