আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাবার গাছে অজানা রোগের প্রাদুর্ভাব।। বাগান পরিদর্শনে বিধায়ক।।AKB TV News

    আরশি কথা


     

     

    নিজস্ব প্রতিনিধিঃ


    বামুটিয়া বিধানসভার অন্তর্গত উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের জলিলপুর এলাকার একাধিক রাবার বাগানে উদ্বেগজনকভাবে রাবার গাছের পাতা লাল হয়ে ঝরে পড়ছে। এরপর ধীরে ধীরে গাছ শুকিয়ে মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম উদ্বেগে পড়েছেন এলাকার রাবার চাষিরা।সমস্যার কথা জানতে পেরে বুধবার স্থানীয় বিধায়ক নয়ন সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে রাবার চাষিদের সঙ্গে নিয়ে বাগান পরিদর্শন করেন। তিনি গাছগুলোর বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং চাষিদের কাছ থেকে বিস্তারিত তথ্য শোনেন।পরিদর্শন শেষে বিধায়ক নয়ন সরকার বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি দ্রুত কৃষি দপ্তর এবং রাবার বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন, যাতে বিশেষজ্ঞদের মাধ্যমে রোগের কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। তিনি আরও বলেন, এলাকার বহু পরিবারের প্রধান জীবিকার উৎস এই রাবার বাগান। যদি রোগের কারণে গাছ নষ্ট হয়ে যায়, তবে চাষিদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।






    akb tv news 

    15.07.2026


    3/related/default