দক্ষিণ জেলার পুলিশ সুপারকে নিয়ে বিরোধী দলনেতার ইডিয়ট মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী নেতার সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, কারোর কথাবার্তা, শারীরিক ভঙ্গি প্রমান করে মানুষটা কেমন। নিজের পরিচয় নিজেই দিচ্ছেন।
অন্য এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কোনো দপ্তরে শুন্য পদ আছে কিনা, কত জন নিয়োগ করতে হবে সেদিকে সরকারের নজর রয়েছে। বর্তমান সরকার এখন পর্যন্ত স্বচ্ছতার মাধ্যমে প্রায় ২১ হাজার চাকরি দিয়েছে। কোথাও কারোর কোনো অভিযোগ নেই।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৮ই জুলাই ২০২৬

.jpeg)