অনলাইন স্ব-গণনা প্রক্রিয়ায় অংশ নিয়ে জনগণনা ২০২৭-এর জন্য নিজের তথ্য নথিভুক্ত করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
এদিন জনগণনার আধিকারিকরা মন্ত্রী রতন লাল নাথের কাছে গিয়ে স্ব-গণনায় অংশ গ্রহণ করান। জুলাই মাস ব্যাপী চলবে এই প্রক্রিয়া। মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হয়। মন্ত্রী আহ্বান জানান, সবাই যেন সঠিক তথ্য দেন। দেশের আর্থ সামাজিক অবস্থা ও লোক সংখ্যার উপর দেশের বাজেট নির্ভর করে। কাজেই কেও যেন তথ্য গোপন না করেন সেই আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ।
উল্লেখ্য আগামী ১ অগাস্ট থেকে শুরু হবে জনগণনার প্রথম পর্ব। এখন চলছে স্ব গণনা পক্রিয়া। যে কেও একটি নির্দিষ্ট পোর্টালে গিয়ে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করে অনলাইন স্ব গণনায় অংশ নিতে পারেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২০শে জুলাই, ২০২৬



.jpeg)

.jpeg)