আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আপদ-বিপদ থেকে রক্ষার প্রার্থনায় রাজ্যজুড়ে বিপত্তারিণী পূজা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

     হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রা ও উল্টোরথের মধ্যবর্তী সময়ে মঙ্গলবার ও শনিবার দেবী বিপত্তারিণীর পূজা অনুষ্ঠিত হয়। পরিবার ও পরিজনের মঙ্গল, সুস্বাস্থ্য এবং সকল প্রকার আপদ-বিপদ থেকে রক্ষার কামনায় বিশেষ করে সধবা মহিলারা এই ব্রত পালন করেন। শাস্ত্র মতে, দেবী বিপত্তারিণী হলেন দেবী দুর্গার ১০৮টি স্বরূপের অন্যতম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নিষ্ঠা ও ভক্তিভরে দেবীর আরাধনা করলে জীবনের নানা সংকট দূর হয় এবং তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। এই পূজায় দেবীকে ১৩টি করে বিভিন্ন উপাচার নিবেদন করারও প্রথা রয়েছে।প্রতিবছর আষাঢ় মাসে দু'দিন বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই এ বছরের প্রথম পূজা  অনুষ্ঠিত হয়েছে শনিবার, ১৮ জুলাই। দ্বিতীয় পূজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২১ জুলাই।ত্রিপুরার প্রায় প্রতিটি বাঙালি পরিবারে ঐতিহ্য মেনে ঘটা করে বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী আগরতলা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি দেবীর আরাধনা চলছে। পাশাপাশি বিভিন্ন মন্দিরেও মা বিপত্তারিণীর বিশেষ পূজা, অর্চনা ও ব্রত পালনের মধ্য দিয়ে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। 





    akb tv news 

    21.07.2026

    3/related/default