আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডি জি পি অনুরাগকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে : ডাক্তার প্রদীপ ভৌমিক

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    ডি জি পি অনুরাগকে মৃত অবস্থাতেই হাসপাতাল আনা হয়েছে। বেলা ১২ টা নাগাদ তাকে আনার পর সি পি আর দেই। ৪৮ মিনিট চেষ্টার পর ১২টা ৪৮ মিনিটে মৃত বলে ঘোষণা দেওয়া হয়। জিবি হাসপাতালে এই কথা জানালেন বরিষ্ঠ  ডাক্তার প্রদীপ ভৌমিক। যেহেতু মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে তাই ডি জি পি র মৃত্যুর কারণ জানাতে পারেননি ডাক্তাররা। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে মৃতদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। অর্থাৎ ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ডি জি পি অনুরাগ এর মৃত্যুর সঠিক কারন জানা যাচ্ছে না। ডাক্তার প্রদীপ ভৌমিক এই ঘোষণা দেওয়ার পর ডি জি পির মৃত্যুর খবর সারা রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ ছোটাছুটি শুরু হয়ে যায়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২০শে জুলাই, ২০২৬
     

    3/related/default