আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলায় সড়ক নিরাপত্তা আইন কার্যকর করতে দু’দিনের কর্মশালা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ত্রিপুরায় সড়ক নিরাপত্তা আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে মঙ্গলবার থেকে শুরু হয় দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা। পরিবহন দপ্তর ও পুলিশ বিভাগের আধিকারিকদের মোটরযান আইন এবং সংশ্লিষ্ট বিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিও সমানভাবে জরুরি।দুই দিনব্যাপী এই কর্মশালায় মোটরযান আইন ও সংশ্লিষ্ট বিধিমালা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ই-চালান ব্যবস্থা, ট্রাফিক আইন প্রয়োগ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর ঝুঁকি সম্পর্কেও আলোচনা করা হবে।ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর এবং এসআইপার্ড (স্কুল অব লজিস্টিকস, কমিউনিকেশন অ্যান্ড ওয়াটারওয়েজ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালা ১৪ ও ১৫ জুলাই পর্যন্ত চলবে। কর্মশালার মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা বৃদ্ধি এবং রাজ্যে সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।





    akb tv news 

    14.07.2026


    3/related/default