সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে, তা খতিয়ে দেখতে সরেজমিনে মাঠে নামলেন বিশালগড়ের বিধায়ক। অর্থাৎ জনসম্পর্ক অভিযানে মাঠে নামলেন বিধায়ক সুশান্ত দেব। বিশালগড়ের ১৩টি গ্রাম পঞ্চায়েতে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।
জনসম্পর্ক অভিযানের অংশ হিসেবে বিশালগড় এর বিধায়ক সুশান্ত দেব নিজ কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এরই অংশ হিসেবে রবিবার পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষ ঠিকভাবে পাচ্ছেন কি না, তা সরাসরি বাসিন্দাদের কাছ থেকে জানার চেষ্টা করেন । পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের দাবি-দাওয়াও সম্পর্কেও অবগত হন।
জনসম্পর্ক অভিযান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের সমস্যা ও মতামত জানার এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনসম্পর্ক অভিযানের উদ্দেশ্য, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং মানুষের সমস্যা সমাধান এর চেষ্টা । জনসম্পর্ক অভিযানের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে বিধায়কের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরাও।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৯শে জুলাই ২০২৬

.jpeg)



.jpeg)

