আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভিলেজ কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়াঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। ডঃ বি আর আম্বেদকর প্রণীত সাংবিধানিক অধিকার কে সুরক্ষিত রেখে রাজ্যবাসীর কল্যাণে কাজ করবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য শাখা।


    এদিন দলের রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্য সভাপতি অনন্ত দেববর্মা। ৭৪ সদস্যের রাজ্য কমিটিতে ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন ড্যানিয়েল বরক এবং দিলীপ দেববর্মা। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সূর্য মনি দেববর্মা ও প্রমদ দেববর্মা। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জিতেন্দ্র দেববর্মা ও অর্জুন নমঃ সূত্রধর ।


    সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি অনন্ত দেববর্মা জানান, আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে এবং ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে ।রাজ্যের তপশিলি জাতি ,তপশিলি উপজাতি, ওবিসি ,সংখ্যালঘু সব অংশের জনগণের স্বার্থে দল কাজ করবে বলে জানান তিনি ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৯শে জুলাই ২০২৬

     

    3/related/default