নিজস্ব প্রতিনিধিঃ
কিছু সময় বিরত থাকার পর ফের থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। বুধবার ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায় রাজ্যের ১২ জন পুলিশ আধিকারিককে অবিলম্বে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন সাতটি থানার অফিসার-ইন-চার্জ (ওসি)। পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী, বিলোনিয়া থানার ওসি ইন্সপেক্টর সঞ্জিত সেনকে বদলি করে পশ্চিম আগরতলা থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিম আগরতলা থানার ওসি ইন্সপেক্টর রানা চট্টোপাধ্যায়কে আমতলী থানার ওসি পদে পাঠানো হয়েছে। খোয়াই থানা থেকে ইন্সপেক্টর কৃষ্ণধন সরকারকে পূর্ব আগরতলা থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসকে বদলি করে এনসিসি থানার ওসি করা হয়েছে। বাইখোড়া থানা থেকে ইন্সপেক্টর বিষ্ণু চন্দ্র দাসকে শ্রীনগর থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে। পশ্চিম জেলার দায়িত্বে থাকা ইন্সপেক্টর সুবিমল বর্মনকে বেলোনিয়া থানার ওসি করা হয়েছে। এছাড়াও শ্রীনগর থানা থেকে ইন্সপেক্টর অরুণোদয় দাসকে বাইখোড়া থানায় এবং এনসিসি থানা থেকে ইন্সপেক্টর প্রজিত মালাকারকে খোয়াই থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এই নির্দেশিকায় চারজন মহিলা পুলিশ আধিকারিকের বদলির কথাও উল্লেখ রয়েছে। মহিলা ইন্সপেক্টর শিপ্রা বালা চন্দাকে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে টিপিসিবি-তে বদলি করা হয়েছে। অন্যদিকে মহিলা ইন্সপেক্টর মুন্না মজুমদারকে পশ্চিম আগরতলা মহিলা থানা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। মহিলা সাব-ইন্সপেক্টর মৌসুমি দত্তকে টিপিসিবি থেকে বিশালগড় মহিলা থানায় এবং মহিলা সাব-ইন্সপেক্টর রিপিতা ভট্টাচার্যকে বিশালগড় মহিলা থানা থেকে পশ্চিম আগরতলা মহিলা থানায় বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
akb tv news
15.07.2026

.jpeg)