আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জ্বালানি সাশ্রয়ে নয়া সিদ্ধান্ত পুর নিগমের মেয়রের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের সরবরাহে টান পড়েছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। এমন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে বড় সিদ্ধান্ত নিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তিনি জানিয়েছেন, এখন থেকে রাজনৈতিক কাজে আর সরকারি গাড়ি ব্যবহার করবেন না। পরিবেশবান্ধব স্কুটারেই তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।মঙ্গলবার কের চৌমুহনী কালীবাড়িতে পুজো দিয়ে নিজের নতুন কর্মসূচির সূচনা করেন মেয়র। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন সকলকে জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন, তখন সেই আহ্বানকে বাস্তবে রূপ দিতেই তাঁর এই সিদ্ধান্ত। তাঁর মতে, জ্বালানি সাশ্রয় শুধু বর্তমান সংকট মোকাবিলার জন্য নয়, ভবিষ্যতের জন্যও জরুরি। মেয়র দীপক মজুমদার আরও জানান, এখন থেকে তিনি প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রামনগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখবেন। এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে সকালের প্রাতরাশও তিনি সেখানেই গ্রহণ করবেন। এতে একদিকে যেমন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়বে, অন্যদিকে এলাকার সমস্যা কাছ থেকে বোঝা ও দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, শুধু দিনের বেলায় নয়, প্রতিদিন সন্ধ্যাতেও তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ক্লাবে যাবেন এবং সেখানকার মানুষের বক্তব্য শুনবেন। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় থাকলে এলাকার সমস্যা দ্রুত চিহ্নিত করা যায় এবং সমাধানের পথও সহজ হয় বলেও তাঁর মত। এদিকে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বাড়ায় বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। আমদানি নির্ভর বাজারে অপরিশোধিত তেল, ডিজেল, পেট্রোল ও এলপিজির জোগান কমে যাওয়ায় পাইকারি ও খুচরা বাজারে দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে পরিবহন, শিল্প, বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রায় চাপ বাড়ছে।যুদ্ধের প্রভাব দীর্ঘ হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ পড়বে। তাই বাজার স্থিতিশীল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানে মেয়র দীপক মজুমদারের স্কুটার ব্যবহারের সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।






    akb tv news 

    15.07.2026

    3/related/default