স্নান যাত্রার পর এখন রথযাত্রা উৎসবের প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার পালিত হবে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বিভিন্ন জায়গায় ইসকন ও জগন্নাথ মন্দিরগুলিতে এখন তারেই প্রস্তুতি চলছে জোর কদমে ।
রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার আগরতলার পূর্বাশা গ্রাউন্ডে ইসকনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা ইসকনের সহ-সভাপতি শ্রীধাম গোবিন্দ দাস সহ অন্যান্য বিশিষ্ট সদস্যরা।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, রথযাত্রা বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান উৎসব। যা ভগবান শ্রীজগন্নাথদেবের করুণা, প্রেম ও সর্বজনীন ঐক্যের বার্তা বহন করে। সুসজ্জিত তিনটি পৃথক রথে ভগবান জগন্নাথ দেব, শ্রী বলদেব ও দেবী সুভদ্রার শোভাযাত্রা বের হবে।
প্রতিবারের মতো এবারেও হরিনাম সংকীর্তন, ভজন, নৃত্য এবং ভক্তিমূলক পরিবেশই এ বছরের রথযাত্রার প্রধান আকর্ষণ হবে। আগামী ১৬ জুলাই আগরতলার পূর্বাশা গ্রাউন্ড থেকে রথযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি আগরতলা শহর এর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পূর্বাশা গ্রাউন্ডে এসে সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল সহ মন্ত্রী টিংকু রায় উপস্থিত থাকবেন। আগামী ২৪ জুলাই হবে উল্টো রথ। মাঝের এই দিনগুলিতে প্রতিদিন চলবে নানা ভক্তিমূলক অনুষ্ঠান। সকল অংশের পূর্ণাথীদের এই উৎসবে সামিল হওয়ার জন্যে আহ্বান জানিয়েছেন শ্রীধাম গোবিন্দ দাস।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৩ই জুলাই, ২০২৬


.jpeg)

.jpeg)

.jpeg)
