শুরু হয়েছে অনলাইনে স্ব গণনার পক্রিয়া। অনলাইনে জনগণনার তথ্য নথিভুক্ত করলেন রাজ্যপাল।
এদিকে জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল রাজ্যের মুখ্যমন্ত্রী। জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। শুক্রবার নিজের সরকারি বাসভবনে স্ব-গণনার মাধ্যমে জনগণনা ২০২৭-এর প্রক্রিয়ায় অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নিবন্ধন করেন। এর মাধ্যমে তিনি জনগণনা ২০২৭-এ স্ব-গণনার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা ২০২৭-কে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে, স্ব-গণনার ব্যবস্থা চালু করা হয়েছে।
এইবারের জনগণনা খুবই তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য ১ অগাস্ট থেকে জনগণনার প্রথম পর্বের কাজ বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে। এখন একটি নির্দিষ্ট পোর্টালে স্ব-গণনার প্রক্রিয়া চলছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৭ই জুলাই, ২০২৬

.jpeg)


.jpeg)
