জনগণনায় গণনা কর্মীদের সহযোগিতার জন্যে বললেন মেয়র। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে জন গণনার বিষয়ে এক বৈঠকের আয়োজন করা হয় শুক্রবার। তাতে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা কর্পোরেটররা।
আগামী ১ অগাস্ট থেকে প্রথম পর্বের গণনা শুরু হচ্ছে। তার আগে একটি পোর্টালে স্বগণনার সুযোগ রয়েছে। তবে তা না করলেও অসুবিধা নেই। গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করবেন।
এদিন বৈঠকের পর মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আহ্বান জানান সবাই যেন গণনা কর্মীদের সহযোগিতা করেন। সমস্ত তথ্য সঠিক ভাবে দেন। এই জনগণনা খুবই গুরুত্তপুর্ন। উল্লেখ্য ২০১১ সালে সর্ব শেষ জনণনা হয়েছিল। তারপর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও কভিড এর কারণে তখন হয়নি। তারপর না না জটিলতার কারণে আবার পিছিয়ে যায়। জন গণনা ঘিরে রাজ্য জুড়েই প্রশাসনে চলছে জোর তৎপরতা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৭ই জুলাই ২০২৬


.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)