আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দক্ষিণ জেলার পুলিশ সুপারের পাশে দাঁড়ালেন পুলিশ মহা নির্দেশকঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    দক্ষিণ জেলার পুলিশ সুপারের পাশে দাঁড়ালেন পুলিশ মহা নির্দেশক অনুরাগ। তিনি বলেন , পুলিশ আধিকারিকরা সততা ও নিষ্ঠার সঙ্গে আইন মেনেই কাজ করছেন।


    প্রসঙ্গত, সম্প্রতি বিরোধী দলনেতা দক্ষিণ জেলার পুলিশ সুপারেকে  'ইডিয়ট'  বলেছিলেন। এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল আই এ এস , আই পি এস  এবং আই এফ এস দের সংগঠন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবারে এই ইস্যুতে মুখ খুললেন পুলিশ মহা নির্দেশক ।


    তিনি আরো বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো আশঙ্কা থাকলে পুলিশ ব্যবস্থা নেয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। সীমান্ত বিষয়ে বি এস এফের সঙ্গে যৌথভাবে পুলিশ কাজ করছে বলে জানান।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৮ই জুলাই ২০২৬
     

    3/related/default