নিজস্ব প্রতিনিধিঃ
হাওড়া নদীর অববাহিকায় নির্মীয়মাণ রিভার ফ্রন্ট ডেভেলাপমেন্ট প্রকল্পে গড়ে উঠছে একটি মনোরম পার্ক। পার্কের অন্যতম আকর্ষণ হিসেবে নির্ধারিত হয়েছে একটি বিশেষ স্যান্ড আর্ট জোন। ফুটবল বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে স্যান্ড আর্টিস্ট কৃষ্ণ দেবনাথ বালি দিয়ে ফুটবল বিশ্বকাপের থিমে একটি দৃষ্টিনন্দন স্যান্ড আর্ট তৈরি করেছেন। শিল্পকর্মের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের ট্রফি, যার দুই পাশে ট্রফি জয়ের লড়াইয়ে থাকা দুই ফুটবলারের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এই স্যান্ড আর্ট জোনে সময় ও বিশেষ উপলক্ষ অনুযায়ী নতুন নতুন শিল্পকর্ম তৈরি করা হবে। স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসের থিম, দুর্গাপূজায় মা দুর্গার প্রতিকৃতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসেও সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক স্যান্ড আর্ট প্রদর্শন করা হবে। এই পার্কটি সম্পূর্ণ চালু হলে এখানে আগত দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক স্যান্ড আর্ট উপভোগ করার সুযোগ পাবেন।
akb tv news
19.07.2026

