কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-ছাত্রীরা। দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশের সরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন।বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির দায় এড়াতে পারে না কেন্দ্রীয় সরকার। তাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
akb tv news
21.07.2026

