আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় স্তরের কলা উৎসব ২০২৫-এ ত্রিপুরার শিশু শিল্পীর সাফল্যঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    ত্রিপুরার শিশু শিল্পী উৎকর্ষী মজুমদার NCERT আয়োজিত জাতীয় স্তরের কলা উৎসব ২০২৫-এ দৃশ্যকলা (২ডি) একক বিভাগে পঞ্চম স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতাটি ২০২৫ সালের ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পুনের যশবন্তরাও চহ্বাণ রাও অ্যাকাডেমি-তে অনুষ্ঠিত হয়।


    উৎকর্ষী ধলাই জেলার ছোট্ট গ্রাম ছৈলেংটা-র বাসিন্দা। বর্তমানে সে হলিক্রস হাই স্কুল, ছৈলেংটা-র দশম শ্রেণির ছাত্রী। এর আগে উৎকর্ষী জেলা স্তরের কলা উৎসব ২০২৫-এ প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ লাভ করে। পরবর্তীতে রাজ্য স্তরের কলা উৎসবেও প্রথম স্থান অর্জন করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করে। সেখানে অসাধারণ নৈপুণ্যের স্বাক্ষর রেখে সে জাতীয় স্তরে পঞ্চম স্থান অর্জন করে ত্রিপুরার গৌরব বৃদ্ধি করেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৭ই জুলাই ২০২৬
     

    3/related/default