আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্লাবিত খোয়াই জেলার বিভিন্ন জায়গা, ত্রাণ শিবিরে বহু পরিবারঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    খোয়াই জেলায় বন্যা পরিস্থিতি জটিল আকার নিয়েছে।  গত কয়েকদিনের  প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা খোয়াই জেলা। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে বন্যা দুর্গতরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। জেলার বিভিন্ন প্রান্তে কয়েকশ পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রশাসনের তরফে খোয়াই মহকুমাতে মোট তিনটি ত্রাণ শিবির খোলা হয়েছে। বুধবার  রাত থেকেই বিপন্ন মানুষজন সেখানে আশ্রয় নিতে শুরু করেছেন।


    পুর পরিষদের ৩ নং ওয়ার্ডের হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে  আশ্রয় নিয়েছে ২০টি পরিবারের মোট ৮০ জন সদস্য। দশরথ দেব মেমোরিয়াল কলেজে ২৫ পরিবারের মোট ৯৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন।  খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সবথেকে বেশি, অর্থাৎ ৪৩টি পরিবারের মোট ১৫৬ জন  আশ্রয় নিয়েছেন।



    বৃহস্পতিবার খোয়াই জেলার সভাধিপতি এবং খোয়াই পুর  পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ প্রশাসনের একটি বিশেষ দল এই ত্রাণ শিবিরগুলো পরিদর্শনে যান। তাঁরা দুর্গতদের  খোঁজখবর নেন, সরকারি সুযোগ-সুবিধার তদারকি করেন।  দুর্গতদের পাশে থাকার সব  রকমের আশ্বাস প্রদান করেন। বন্যা পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজর রাখছে। তবে  বৃহস্পতিবার তেমন বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৯ই জুলাই ২০২৬

     

    • নবীনতর

      প্লাবিত খোয়াই জেলার বিভিন্ন জায়গা, ত্রাণ শিবিরে বহু পরিবারঃ আরশিকথা ত্রিপুরা

    3/related/default