আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গোয়া চাঁদ ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল গাড়ি ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শুক্রবার আগরতলা –সাব্রুম ৮ নং জাতীয় সড়কের গোয়া চাঁদ ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ল একটি সেলেরিও গাড়ি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনুবাজার থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি দ্রুতগতিতে চলার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। জানা যায়, গাড়িটির মালিকের নাম পুতুল মগ বাড়ি মাইরা কলমবাড়ীতে l পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।







    akb tv news 

    14.08.2026



    ছবি - নেট থেকে সংগৃহীত l 

    3/related/default