নিজস্ব প্রতিনিধিঃ
রাত পোহালেই দেশের স্বাধীনতা দিবস l এই বিশেষ দিনটিকে সামনে রেখে শুক্রবার চড়িলাম মন্ডলের উদ্যোগে তিরঙ্গা রেলি অনুষ্ঠিত হয় l রেলিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব অংশ নেন। রেলিটি চড়িলাম বাজার সংলগ্ন গ্রীন মোটরস্ট্যান্ড থেকে শুরু হয়ে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্প শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলিতে দলের সর্বস্তরের কার্যকর্তা এবং সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত l
akb tv news
14.08.2026

