হাত নিয়েছো ভেঙে?
নাও, আজ দিলাম তোমাদের এই হাত ---
সেই হাত ছুঁয়ে তোমরা দীক্ষা নাও দেশভক্তির।
আমার হাতের মুঠোয় আজও
ইতিহাসের আগুন;
সেই আগুন ছুঁয়ে
তোমরা শিক্ষা নাও এবার।
মনে আছে?
তোমরা আমাকে রক্ত দিয়েছিলে—
সেই রক্তের তিলক পরেই
স্বাধীন হয়েছিল আমার ভারতবর্ষ।
আজ জেগে দেখো—
রক্ত মুছে গেছে,
ফিকে হয়েছে তার রঙ,
তবু সেই দাগ
এখনও লেগে আছে
দেশের পতাকায়।
তাই আমার একটি হাত ছুঁয়ে
উঠে আসুক হাজার হাত—
হাজার শপথ,
হাজার জাগরণ,
হাজার অগ্নিমন্ত্র।
সেই হাত দিয়ে ভেঙে দাও
অন্তরের ভীরুতা।
জয় হিন্দ
গোপা রায়
ত্রিপুরা
আরশিকথা অতিথি কলাম
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট ২০২৬

