আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বাধীনতা দিবস ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    প্রতি বারের মতো এবারেও স্বাধীনতা দিবস ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এডি নগর পুলিশ কনফারেন্স হলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। 


    শনিবার দেশের ৮০ তম স্বাধীনতা দিবস. এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে সমগ্র ত্রিপুরাকে।  রাজ্যের প্রতিটি অংশের পাশাপাশি পশ্চিম জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে. বিশেষ করে সীমান্ত এলাকার নজরদারি বিশেষভাবে  বাড়ানো  হয়েছে।  শুক্রবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পশ্চিম জেলার এসপি নমিত পাঠক এ সংবাদ জানান। 

    তিনি আরো বলেন,  রাজধানীর সংলগ্ন প্রতিটি সীমান্ত এলাকায় টহলদারি  বৃদ্ধি করা হয়েছে এবং আরক্ষা বাহিনীর সংখ্যাও  বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বিমানবন্দর ,রেলওয়ে স্টেশন এবং রাজধানীর প্রতিটি মোটর স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড গুলিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে. তৎসঙ্গে ডগ স্কোয়ার্ড বাহিনী প্রতিনিয়ত টহলদারি জারি রেখেছে।

    এছাড়া অন্য একটি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, বিগত তিন চার দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি অভিযান জারি রেখেছে এবং তাতে প্রচুর সংখ্যক নেশা কারবারি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িত ব্যক্তিবর্গকে  পুলিশ গ্রেপ্তার করেছে ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৪ই আগস্ট ২০২৬
     

    3/related/default