আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিএসএনএল অফিসে চুরি।। দুই অভিযুক্ত আটক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    লিচুবাগানস্থিত বিএসএনএল অফিসে চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। গত ২৬শে আগস্ট ভোররাতে বিএসএনএল অফিস থেকে কেবল, সিসিটিভি ক্যামেরা-সহ বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়। ঘটনার পর এনসিসি থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরি করা সামগ্রী একটি টাটা এস গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। পাশাপাশি চুরির উদ্দেশ্যে আসা অভিযুক্তরা একটি বাইকও ব্যবহার করেছিল বলে তদন্তে উঠে আসে। এরপর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রী পরিবহনে ব্যবহৃত টাটা এস গাড়ি এবং চুরির কাজে ব্যবহৃত বাইকটি উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় দুই অভিযুক্ত চোরকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি যাওয়া সামগ্রীর সম্পূর্ণ হদিশ পাওয়ার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। 





    akb tv news 

    28.08.2026.

    3/related/default