আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ট্রাইব্যুনালের বিচারপতির নিরাপত্তা নিয়ে আবেদন সুপ্রিম কোর্টে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এসআইআর প্রক্রিয়ার পর যাঁরা বিবেচনাধীন তালিকায় ছিলেন, তাদের জন্যই অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালের এক অবসরপ্রাপ্ত বিচারপতির সুরক্ষা নিয়ে উঠল এখন প্রশ্ন। এনিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। তারই প্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্ট ওই অবসরপ্রাপ্ত বিচারপতিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে বলল। আর অবসরপ্রাপ্ত ওই বিচারপতির আবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলল শীর্ষ আদালত। অ্যাপিলেট ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ওই বিচারপতির পুত্র সুরক্ষার বিষয়টি তুলে ধরে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন। SIR সংক্রান্ত আপিল শুনানির সব দায়িত্ব বিবেচনার মধ্যে রেখে উক্ত অবসরপ্রাপ্ত বিচারপতির জন্য পর্যাপ্ত ও বর্ধিত নিরাপত্তার দাবি জানানো হয়। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বলে, “আবেদনটি পশ্চিমবঙ্গে এসআইআর-এর অ্যাপিলেট ট্রাইব্যুনালে দায়িত্বরত হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যাপ্ত নিরাপত্তা সংক্রান্ত। আমাদের বিবেচনায়, আবেদনকারী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যেতে পারেন।”








    akb tv news 

    08.08.2026


    3/related/default