নিজস্ব প্রতিনিধিঃ
বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর সাথে দেখা করার পর থেকেই নিখোঁজ কুমারঘাটের আশ্রমপল্লীর
এলাকার যুবক মলয় দেব। ওই এলাকার বাসিন্দা তথা পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী
মাখন দেবের একমাত্র পুত্র মলয় ওরফে মান্তু। গত শুক্রবার থেকে নিখোঁজ সে। পেশায় ব্যবসায়ী
মান্তু কুমারঘাটে অত্যন্ত সুপরিচিত। গত শুক্রবার
মান্তু দোকান বন্ধ করে এক বন্ধুর সাথে স্কুটি নিয়ে ধর্মনগরের
উদ্দেশ্যে যায়। তার সাথে কিছু টাকা-পয়সা, এবং দোকানের চাবি ছিল। ঘটনার পর আট দিন
অতিক্রান্ত হলেও এখনো মান্তু বাড়ি ফিরে আসেনি। অবশেষে তার পরিবারের লোকজন ও তার বাবা
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাকে ফিরে পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।মান্তুর
বাবা মাখন দেব কুমারঘাট থানায় একটি নিখোঁজ ডায়রি করেছেন।মান্তুর পরিবারে তার পিতা-মাতা, স্ত্রী, এবং এক ছেলে ও এক
মেয়ে বর্তমান। পরিবারে কোন ঝামেলা নেই। তার নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবারের লোকজন
থেকে শুরু করে স্থানীয়রা।
akb tv news
08.08.2026

