নিজস্ব প্রতিনিধিঃ
ফের দাম বাড়ল সি এন জি’র।
ইরান-আমেরিকার যুদ্ধের জেরে কয়েক মাস আগেই এলপিজি ও পেট্রোল-ডিজেলের দাম বেড়েছিল। এবার পেট্রোল-ডিজেলের
দাম না বাড়লেও, সিএনজি-র দাম বাড়ল কিছুটা।ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড দিল্লি ও সংলগ্ন
এলাকাতে কমপ্রেসড ন্যাচরাল গ্যাস বা সিএনজি-র দাম কেজি প্রতি ৩ টাকা ৮৯ পয়সা করে বাড়ানো
হয়েছে। এবার থেকে সিএনজির দাম পড়বে ৯৫ টাকা ৫৯ পয়সা। ২৯শে আগস্ট ভোর ৬টা থেকেই নতুন
দাম কার্যকর হয়।এরফলে দিল্লিতে সিএনজির নতুন দাম হচ্ছে ৮৬.৯৮ টাকা প্রতি কেজি। নয়ডা ও
গাজিয়াবাদে নতুন দাম হচ্ছে ৯৫.৫৯ টাকা
প্রতি কেজি। মিরুটে সিএনজির নতুন দাম হচ্ছে ৯৫.৪৭ টাকা প্রতি কেজি।গুরুগ্রামে
সিএনজির নতুন দাম হচ্ছে ৯২.০১ টাকা প্রতি কেজি। জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরে
লিক্যুইফায়েড ন্যাচরাল গ্যাস বা এলএনজি-র দাম অনেকটা বাড়ায় সিএনজির দামও বেড়েছে।
akb tv news
29.08.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত

