আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডিজিপি অনুরাগ ধানকরের মৃত্যু নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ সিপিআইএম-এর।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শুক্রবার রাজ্যের প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দেওয়ায় বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাল বিরোধী দল সিপিআই(এম)। বিরোধীদের দাবি, ডিজিপির মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। এই তদন্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা ত্রিপুরা হাইকোর্টের কোনও কর্মরত বিচারপতির মাধ্যমে করার দাবি জানিয়েছে বিরোধী দল।এদিন বিধানসভায় স্পিকার রামপদ জমাতিয়া অভিনন্দন প্রস্তাব পাঠ শুরু করার পরই বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ডিজিপির মৃত্যুর বিষয়টি উত্থাপন করেন। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা যে স্বতঃপ্রণোদিত বিবৃতি দিয়েছিলেন, তার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।স্পিকার রামপদ জমাতিয়া জানান, বিধানসভার ৩৬১ নম্বর নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর স্বতঃপ্রণোদিত বিবৃতির সঙ্গে সম্পর্কিত বিষয়ে সদস্যরা পৃথকভাবে আলোচনা শুরু করতে পারেন না। নির্ধারিত বিধি মেনেই বিধানসভার কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানান তিনি।এরপর বিরোধী বিধায়কদের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলে তাঁরা নিজেদের আসন ছেড়ে বিধানসভার ওয়েলে নেমে আসেন। সিপিআই(এম) বিধায়করা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান এবং ডিজিপির মৃত্যুর স্বাধীন তদন্তের দাবি জানান।






    akb tv news 

    28.08.2026.

    • নবীনতর

      ডিজিপি অনুরাগ ধানকরের মৃত্যু নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ সিপিআইএম-এর।।AKB TV News

    3/related/default