আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে খুন।। গ্রেফতার তিন।।AKB TV News

    আরশি কথা




      


     

      নিজস্ব প্রতিনিধিঃ 

    জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের গুরুচরণ গৌড়পাড়া এলাকায়। অভিযোগ, পিতা ও ভাইদের হাতে খুন হয় ছোট ছেলে জয় সিং গৌড়।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। জানা গেছে, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ তৈরি হয়। সেই বিবাদের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড বলে অভিযোগ।শনিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কমলপুর মহকুমা পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ সেন, কমলপুর থানার ওসি সুমন আচার্যসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। ঘটনাস্থলে  পৌঁছে নমুনা সংগ্রহ ও তদন্তের কাজে নামে ফরেনসিক টিমও।পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি ও তদন্তের অগ্রগতি খতিয়ে দেখেন ধলাই জেলার পুলিশ সুপার।এদিকে, ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। তারা  হলেনসনু রাম গৌড় (৬৭) — মৃতের পিতা,মিঠুন গৌড় (৩৯) — ভাই, এবং হরি চরন গৌড় (৩২) — খুড়তুতো ভাই।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এবং ঠিক কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হল, তার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিবাদ কীভাবে এক যুবকের প্রাণ কেড়ে নিল, এখন সেটাই তদন্তের মূল বিষয়।পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।









    akb tv news 

    29.08.2026.


    3/related/default