আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর হামলা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার মহারাষ্ট্রের নন্দেদে পাঞ্জাবের অকালি দলের প্রধান তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে হামলা করা হয়। তাঁর হাতে ছুরি দিয়ে কোপ মারা হয়। ঘটনার সময় তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মী।জানা গিয়েছে, এদিন নন্দেদে একটি গুরুদ্বারে  যাচ্ছিলেন সুখবীর সিং বাদল। গুরুদ্বারের ঠিক সামনেই তাঁর উপরে অতর্কিতে হামলা করা হয়। অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তাঁর। তবে হাতে গভীর চোট লাগায় রক্তাক্ত হন সুখবীর বাদল। তাঁর  নিরাপত্তা রক্ষীও জখম হন ছুরির আঘাতে।সূত্রের খবর, যে ব্যক্তি হামলা করেছেন, তিনি নিহাঙ্গ শিখ। কৃরপান দিয়ে হামলা করা হয়েছে সুখবীর সিং বাদলের উপর। হামলাকারী সুখবীর বাদলের পেটে ছুরি মারার চেষ্টা করেছিল। হামলাকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ধৃতের নাম যশপাল সিং। সে তখত শ্রী হাজুর সাহিব গুরুদ্বারে বিগত দুই বছর ধরে কাজ করছিলেন। হামলার পরই তড়িঘড়ি সুখবীর সিং বাদলকে নন্দেদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় সুখবীর সিং বাদলের স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও উপস্থিত ছিলেন।

     




    akb tv news 

    13.08.2026





    ছবি-নেট থেকে সংগৃহিত। 



    3/related/default