আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় পতাকা উল্টো অবস্থায় ঝুলছে।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    দেশের জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় এবার প্রশ্নের মুখে উত্তর জেলার কালাছড়া ব্লকের ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে গত দু-তিন দিন ধরে ভারতের জাতীয় পতাকা উল্টো অবস্থায় ঝুলে থাকার অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন পঞ্চায়েত কার্যালয়ে প্রধান, পঞ্চায়েত সচিব সহ কর্মীদের উপস্থিতি থাকলেও দিনের পর দিন পতাকার এমন অবস্থার পরিবর্তন না হওয়া অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সাধারণ মানুষ ও পথচলতি বাসিন্দাদের নজরে আসতেই সমালোচনার ঝড় বইছে। যেখানে জাতীয়  পতাকার যথাযথ মর্যাদা ও সম্মান রক্ষা করা প্রত্যেক নাগরিক ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সেখানে একটি সরকারি পঞ্চায়েত কার্যালয়ে দিনের পর দিন পতাকা উল্টো অবস্থায় ঝুলে থাকা পঞ্চায়েত কর্তৃপক্ষের কর্তব্য ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছে সাধারন মানুষ।






     akb tv news 

    13.08.2026


    3/related/default