নিজস্ব প্রতিনিধিঃ
ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে নেপালে বন্যা
পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর এই পরিস্থিতির মাঝেই শনিবার বিদেশমন্ত্রকের
তরফে এক রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী, নেপালের বিপর্যস্ত এলাকা থেকে ১০৮
জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও এখনও নিখোঁজ ২৭৫ জন। এদিন
সোশাল মিডিয়ায় এই রিপোর্ট প্রকাশ্যে এনেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
যেখানে লেখা হয়েছে, বিপর্যয়ের ৩ দিন পেরিয়ে গেলেও এখনও নেপালে নিখোঁজ রয়েছেন ২৭৫ জন
ভারতীয়। বিপর্যস্ত এলাকা থেকে ১০৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও
৫০ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তিব্বত সীমান্ত দিয়ে চিন থেকে
নিরাপদে নেপালে প্রবেশ করেছেন ৫৯৮ জন ভারতীয়। স্থানীয় প্রশাসনের তরফে এই তথ্য নিশ্চিত
করা হয়েছে। তবে এখনও চিনে আটকে রয়েছেন প্রায় ৯০০ জন ভারতীয়। বেজিংয়ে ভারতীয় দূতাবাস
সরাসরি এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দ্রুত
তাঁদের ফিরিয়ে আনতে পদক্ষেপ করা হচ্ছে।তবে
সবচেয়ে উদ্বেগের বিষয় হয়, এখনও পর্যন্ত ২৭৫ জন ভারতীয় নাগরিকের কোনও খোঁজ পাওয়া যায়নি।
এর পাশাপাশি খোঁজ মেলেনি ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূতের। তাদের খোঁজে নেপাল সেনা ও বিপর্যয়
মোকাবিলা বাহিনীর সঙ্গে যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছে ভারতীয় দূতাবাস।
akb tv news
30.08.2026.
ছবি- নেট থেকে সংগৃহীত ।

.jpg)