নিজস্ব প্রতিনিধিঃ
আরও চাকরি হবে, বললেন মুখ্যমন্ত্রী।ষোড়শ অর্থ কমিশনের সুপারিশে গ্যাপ ফান্ড
বন্ধ করে দেওয়ার জন্য আর্থিকভাবে সমস্যার সম্মুখীন ত্রিপুরা। সমস্যা নিরসনে কেন্দ্র
সরকারের কাছে দাবি জানানো হয়েছে।যদিও এর পরিপ্রেক্ষিতে চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায়
কোন ব্যাঘাত ঘটবে না জানান মুখ্যমন্ত্রী।তিনি জানান, বিভিন্ন দফতরে চাকরিতে নিয়োগ প্রক্রিয়া
চলছে। নিয়োগ এর মধ্যেই হয়ে যাবে। কিছু ট্যাকনিক্যাল প্রবলেম ছিল , তারজন্য হয় নি। তবে
আমরা করব এই গুলো।জেল দফতরে নিয়োগের ব্যাপারে তিনি জানান, জেল সহ সব দফতরেই যা যা চাকরি
আছে সেই গুলো আমরা অবশ্যই করব। যদি কোন ট্যাকনিক্যাল প্রবলেম থাকে সেক্ষেত্রে মাঝে
মাঝে সমস্যা হয়। তবে সব চাকরিই আমরা দেব বলে মুখ্যমন্ত্রী আশ্বস্হ করেন।
akb tv news
30.08.2026.

