আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে এনডিপিএস আইনে নথিভুক্ত মামলায় দোষী সাব্যস্তের হার বেড়ে ১৪.৭ শতাংশ হয়েছে।।মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    ত্রিপুরা রাজ্যে মাদক সংক্রান্ত কার্যকলাপে কোনও পুলিশ কর্মীর জড়িত থাকার প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন ভাবেই ছাড় পাবে না বলে শুক্রবার বিধানসভায় স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এদিন বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজ্যে এনডিপিএস আইনে নথিভুক্ত মামলায় দোষী সাব্যস্তের হার বেড়ে ১৪.৭ শতাংশ হয়েছে।গোপাল চন্দ্র রায় রাজ্যে ক্রমবর্ধমান মাদক কারবার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নেশার কারণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। পুলিশ বাহিনীর কেউ যদি মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কীভাবে বড় মাদক চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মাদক কারবারে জড়িত পুলিশ কর্মীদের কতজন আটক, গ্রেফতার বা চার্জশিটভুক্ত হয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে কতগুলি এফআইআর হয়েছে, তারও বিস্তারিত তথ্য জানতে চান তিনি।জবাবে মুখ্যমন্ত্রী জানান, মাদক পাচার ও সেবন রুখতে পুলিশ, বিএসএফ-সহ একাধিক সংস্থাকে নিয়ে সরকার একযোগে কাজ করছে। মাদক কারবারের ক্ষেত্রে সরকার কোনওভাবেই আপস করবে না বলেও স্পষ্ট করেন তিনি। 





    akb tv news 

    28.08.2026.

    3/related/default