আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উদয়পুর রেল স্টেশনে গাঁজা উদ্ধার।। আটক দুই যুবক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    দেশের স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে উদয়পুর রেল স্টেশনে গাঁজা উদ্ধার হয়। মঙ্গলবার সকালে  পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে রেলস্টেশন চত্বরে দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়  প্রায় ১০ কেজি গাঁজা। এই ঘটনায় দুই যুবককে আটক করা হয়। এদিন সকালে উদয়পুর রেলস্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে নিরাপত্তা রক্ষীদের। এরপর পুলিশ ও বিএসএফের যৌথ তল্লাশিতে দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১০ কেজি গাঁজা।এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। তিনি গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার হওয়া গাঁজা ও আটক দুই যুবক সম্পর্কে খোঁজখবর নেন। উদ্ধার হওয়া গাঁজা সোনামুড়া থেকে আনা হয়েছিল এবং চেন্নাই পাচারের উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে পুলিশ। 





    akb tv news 

    11.08.2026

     


    3/related/default