আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাহুল গান্ধী একের পর এক মিথ্যা কথা বলে দেশ ও দেশের জনগনকে বিভ্রান্ত করতে চাইছে।।মন্ত্রী সুশান্ত চৌধুরী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মঙ্গলবার রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি  সম্পাদক বিপিন দেববর্মা ও মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ইতিমধ্যে সারা দেশে একটা অরাজগতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছে বিরোধী দল গুলো থেকে বিশেষ করে কংগ্রেস দল থেকে।কংগ্রেস নেতা রাহুল গান্ধী একের পর এক মিথ্যা কথা বলে সমগ্র দেশকে, দেশের জনগনকে ও লোকসভার যে নিয়ম নীতি তার বাইরে গিয়ে একের পর এক মিথ্যা কথা বলে দেশকে বিভ্রান্ত করতে চাইছে বলে তিনি জানান।তিনি রাহুল গান্ধীর এহেন ভূমিকার তীব্র সমালোচনা করেন।এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টিও তুলে ধরেন।






    akb tv news 

    11.08.2026

    3/related/default