আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নবজাগরণ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রামনগর ৮ নং এলাকার ঐতিহ্যবাহী নবজাগরণ ক্লাবের উদ্যোগে রবিবার এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।মেয়র ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, রামনগর মণ্ডল সভাপতি তথা সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন নবজাগরণ ক্লাবের সভাপতি উৎপল দত্ত সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। মেডিসিন, চক্ষু ও দন্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিবিরে উপস্থিত থেকে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা  ও চিকিৎসার সুযোগ তৈরি করা একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগ। ক্লাব ও স্থানীয় সংগঠনগুলি যদি এধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে আরও বেশি করে এগিয়ে আসে, তাহলে সমাজের বৃহত্তর অংশ উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা পালন করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করা সম্ভব। নবজাগরণ ক্লাবের এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

     





    akb tv news 

    30.08.2026.


    3/related/default