নিজস্ব প্রতিনিধিঃ
ছেলের বউয়ের হাতে মারধরের অভিযোগ, পরে অ্যাসিড পানে মহিলার মৃত্যু। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাব্রুমের কাঁঠাল ছড়ি এলাকায়।ছেলের বউয়ের হাতে মারধরের পর গ্রাম প্রধানের কাছে বিচার চাইতে গিয়েছিলেন লক্ষ্মী দেবনাথ। অভিযোগ, গ্রাম প্রধানের কাছে বিচার দিয়ে বাড়ি ফেরার পর তাঁকে পুনরায় মারধর করেন তাঁর ছোট ছেলের বউ কৃষ্ণা দেবনাথ। এরপরই লক্ষ্মী দেবনাথ অ্যাসিড পান করেন বলে অভিযোগ।ঘটনার পর গুরুতর অবস্থায় গতকাল বিকেলে তাঁকে সাব্রুম হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের বড় ছেলের দাবি, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডক্টর মিঠুন বণিক l কিন্তু সে সময় রোস্টার ডিউটিতে থাকা মিঠুন বনিক ডিউটিতে ছিলেন না l তার জায়গায় ডিউটি করছিলেন ডক্টর রাকেশ মজুমদার । ডক্টর মিঠুন বণিক তাঁর কর্তব্যে অনুপস্থিতিতে চিকিৎসক ডক্টর রাকেশ ওই মহিলাকে ময়নাতদন্তের জন্য না রেখে পরিবারের হাতে তুলে দেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় গতকাল সন্ধ্যা থেকে l সন্ধ্যায় যখন তার মৃতদেহ কাঁঠালছড়ি নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে এলাকার লোকজনের মধ্যে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শুরু হয় উত্তেজনা। ঘটনার খবর শুনতে পেয়ে রাতেই সাংবাদিকরা যখন সেখানে ছুটে যায় এবং রাতেই বিষয়টি সাব্র মহুকমা হাসপাতালের কর্তব্যরত এসডিএমও কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে এলাকার লোকজনের চাপে পড়ে সাব্রুম থানার পুলিশ বাধ্য হয়ে পুনরায় গ্রামের বাসিন্দাদের অভিযোগে মৃত্যুর ঘটনায় যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাতেই মৃতদেহ নিয়ে আসে এবং দেহ রাখা হয় সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে। ডাক্তার ও পুলিশ বাধ্য হয়ে রবিবার মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পূর্ণ করে। এলাকার জনগণ গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
akb tv news
30.08.2026.

