নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতার অনুষ্ঠান 'মন কি বাত'-এর
১৩৭তম পর্ব সম্প্রচার করা হয়। এই উপলক্ষে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ৪৫ নম্বর ওয়ার্ডের
৫৫ নম্বর বুথের অন্তর্গত ডুকলি বাজার এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা মীনা রানি সরকার, মণ্ডল সভাপতি
মনীশ দেব-সহ দলীয় কর্মী ও স্থানীয় নেতৃত্ব।অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত
চৌধুরী বলেন, 'মন কি বাত'-এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস,
সামাজিক ব্যবস্থা, স্বচ্ছতা এবং কর্মসংস্থান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশবাসীর
সঙ্গে মতবিনিময় করেন। কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তা বিশেষভাবে
গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।মন্ত্রী বলেন, কর্মসংস্থান মানেই সরকারি চাকরি
নয়। নিজের পায়ে দাঁড়ানো এবং অন্যের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও কর্মসংস্থানের
অংশ।
akb tv news
30.08.2026.

