নিজস্ব প্রতিনিধিঃ
সকলকে একসঙ্গে শিক্ষক পদে নিয়োগের দাবিতে শনিবার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে ২০২৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।এদিন আগরতলার টাউন হলের সামনে পুলিশ তাঁদের আটকে দেয়।আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে তাঁরা শিক্ষক নিয়োগের দাবিতে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, শিক্ষা দপ্তর এবং প্রাথমিক শিক্ষা দপ্তরের কাছে একাধিকবার ডেপুটেশন ও আন্দোলন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের দাবির বিষয়ে কোনও সন্তোষজনক পদক্ষেপ নেওয়া হয়নি।আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট রয়েছে এবং বহু পদ শূন্য পড়ে রয়েছে। তা সত্ত্বেও টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগে এত দেরি কেন, সেই প্রশ্ন তোলেন তাঁরা। এক আন্দোলনকারী বলেন, রাজ্যে শিক্ষক পদ শূন্য রয়েছে, স্কুলগুলিতে শিক্ষক সংকট রয়েছে। তাহলে দুই বছর পেরিয়ে যাওয়ার পরও আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না কেন।
akb tv news
29.08.2026.

