আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ড্রেনের কাজ পরিদর্শন করলেন মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শনিবার আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের অধিন টাউন প্রতাপগড় রোড নং ৩-এ কানাই সাহার গলি ড্রেনের কাজ পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।ড্রেনের কাজ পরিদর্শন করার পর তিনি কথাবার্তা বলেন এলাকার অভিভাবকদের সাথে।এদিন সংবাদ মাধ্যমের  মুখোমুখি হয়ে তিনি জানান, গোটা আগরতলা শহরে রাজ্য সরকার, পুর নিগম, পূর্ত দফতর, জল বোর্ডের মাধ্যমে উন্নয়ন মূলক কাজ চলছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কিছুদিন আগে এই এলাকাটি পরিদর্শন করেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রীর সামনে কিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছিল। এখানে কভার ড্রেন করার কথা বলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর ভিজিটের পর রাজ্যের পূর্ত দফতর উদ্যোগ নিয়েছে এই এলাকার সমস্ত ড্রেনের কাজ করার। সেই অনুসারে কাজ চলছে। সেই কাজ দেখতেই এখানে আসা বলে তিনি জানান।






    akb tv news 

    29.08.2026.

    • নবীনতর

      ড্রেনের কাজ পরিদর্শন করলেন মেয়র।।AKB TV News

    3/related/default