আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নিহত যুবতী চিত্রাঙ্কা হাজারিকার বাড়িতে মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সদ্য রাজধানীর এজি অফিসের পাশে নিহত যুবতী চিত্রাঙ্কা হাজারিকার বাড়িতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রী চিত্রাঙ্কার বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে কথা বলেন এবং ঘটনার খবরা-খবর নেন। নিহত যুবতীর বাবা গোপীনাথ হাজারিকা বিজেপির একজন একনিষ্ঠ কার্যকর্তা। একথা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, অত্যন্ত দূর্ভাগ্যজনক ঘটনা।গোপীনাথ হাজারিকা বিজেপির একজন একনিষ্ঠ কর্মী। চিত্রাঙ্কা উনার ছোট মেয়ে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। বলার কোন ভাষা নেই। মেয়েটির বয়স হয়েছিল মাত্র ৩২। তাঁর আত্মার সদ্গতি কামনা করি। যেখানে থাকুক ভাল থাকুক। মেয়েটির খুব কম বয়স।ওর সাথে আমার আগে কয়েকবার দেখা হয়েছিল।ভোটের সময়েও দেখা হয়েছিল। ঘটনা দূর্ভাগ্যজনক বলে তিনি জানান।  






    akb tv news 

    29.08.2026.


    3/related/default