আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গ্যাসের পাইপ লাইন ফেটে বিপত্তিllAKB TV News……………।*

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    স্মার্ট সিটির কাজ করতে গিয়ে গ্যাসের পাইপ লাইন ফেটে বিপত্তি। ঘটনা বৃহস্পতিবার লিচুবাগানস্থিত হাইকোর্ট সংলগ্ন ভিআইপি রোড এলাকায়। অভিযোগ বিভিন্ন জায়গায় স্মার্ট সিটির কাজ চলার সময় টিএনজিসিএল সহ সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কোন রকম যোগাযোগ করে না স্মার্ট সিটি কর্তৃপক্ষ। তাতে করে শহরের বিভিন্ন জায়গায় গ্যাস পাইপ লাইন কেটে যাওয়ার ফলে যত্রতত্র বিপত্তি দেখা দেয়। আরো অভিযোগ, নাগরিক পরিষেবাকে গুরুত্ব দিয়ে যখন কাজ করা হয় তখন কোন আগাম নোটিশ জারি করা হয় না। এনিয়ে স্মার্ট র্সিটির কাজকর্ম নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা এবং গ্যাস লাইনের মত পরিষেবায় যখন বিপত্তি দেখা দেয় তখন জনজীবনে তার কতটা নেতিবাচক প্রভাব পড়ে সেটা সাধারণ মানুষই জানে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে TNGCL কর্তৃপক্ষ, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে সারাইয়ের উদ্যোগ নেয় তারা।






    akb tv news 

    10.09.2026.

    3/related/default