নিজস্ব প্রতিনিধিঃ
আমতলীর আদর্শ পাড়ায় চুরি করতে গিয়ে গৃহস্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে।এই ঘটনায় প্রাক্তন পুলিশ কর্মী পরিমল দত্ত আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, বাড়িতে চুরি করতে ঢোকার সময় বিষয়টি টের পান গৃহস্বামী পরিমল দত্ত। এরপর অভিযুক্তের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয় এবং সেই সময় তাঁকে হামলা করা হয় বলে অভিযোগ। চুরির ঘটনায় সাগর দেবনাথ নামে এক যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনায় তাঁর আরও কোন যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হামলার অভিযোগও তদন্ত করে দেখছে পুলিশ।এই ঘটনাকে ঘিরে আদর্শ পাড়া এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
akb tv news
10.09.2026.

