নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে NSRCC ক্যাষ্পাসে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তির আবোরন উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা এল.ডারলং, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, প্রদ্রশ্রী জিমনাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে। এদিন NSRCC হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে শতাধিক রক্তদাতা রক্তদান করেন l অনুষ্ঠানে ক্রীড়াবিদ বিমল রায় চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
akb tv news
11.09.2026.
,

