বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে মঙ্গলবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠিত হয়।
অতিথি বরণের পর চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার সিপাহীজলা জেলা কমিটির উপদেষ্টা তথা বিধায়ক সুশান্ত দেব। অনুষ্ঠানে সহায়তায় ছিল হিন্দুস্তান ট্যুর এন্ড ট্র্যাভেলস, বালাজী হেলথ কেয়ার, দেবলোক হসপিটাল, নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স এবং টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার রাজ্য কনভেনর তথা বিশিষ্ট শিক্ষাবিদ মনোজ রায়।প্রধান অতিথির ভাষণে বিধায়ক সংস্থার সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা শর্বরী দেবরায়, সাংবাদিক অভিষেক দেববর্মা ও বিদ্যালয়ের অধ্যক্ষ সমীর রঞ্জন দাস। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংস্থার সদস্য তথা শিক্ষিকা মৌমিতা মজুমদার এবং স্বপ্না দাশগুপ্ত। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রীরা।
যে ৪ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয় তারা হলেন স্বরুপা নাহা, প্রনব শীল, জাকির হোসেন এবং অভিষেক দেববর্মা। এছাড়া ৮টি জেলার যে ৮ জন সেরা শিক্ষককে সম্মাননা দেওয়া হয় তারা হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রঞ্জন দেবনাথ, প্রদ্যুৎ দাস, লবাজয় রিয়াং, উত্তম দে, বাসনা রানী দাস, শর্বরী দেবরায় (পাল), পম্পা দাশগুপ্ত এবং মহম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম কনভেনর তথা শিক্ষক আব্দুল হক ও কার্যকরী সদস্য পরীক্ষিত দে। প্রসঙ্গত ২০২৩ থেকে সংস্থা প্রতি বছর রাজ্যের ৮ টি জেলার সেরা শিক্ষকদের জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং নির্বিশেষে পুরস্কার দিয়ে থাকেন। এছাড়া গত তিন বছর বিশিষ্ট ক্রীড়াবিদ, চিকিৎসক এবং আরক্ষা কর্মীদেরও সম্মাননা প্রদান করেছিল। সংস্থা বর্তমানে শিক্ষা দফতরের অনুমতিতে রাজ্যের বিদ্যালয় ও মাদ্রাসাগুলিতে কিচেন গার্ডেন তৈরিতে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করে থাকে।
এছাড়া সংস্থার উদ্যোগে গত আট বছর যাবৎ রাজ্যের ৮ টি জেলায় অনুষ্ঠানের মাধ্যমে গরীব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের সাজেশান বই বিনামূল্যে বিতরণ করে থাকে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১০ই সেপ্টেম্বর ২০২৬


.jpeg)




.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)