নিজস্ব প্রতিনিধিঃ
ঋতব্রত শিবির নয়, ডাকা হল কালীঘাট তৃণমূল কংগ্রেসকে। জাতীয়
নির্বাচন কমিশনের ফের তলব। ১২ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি
হয়েছিল তৃণমূল কংগ্রেসের দুই শিবির। তারা প্রয়োজনীয় নথিও জমা দেয়। এরপর আবার কেন মমতা
বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূলকে ডাকল নির্বাচন কমিশন? জানা গিয়েছে, আগামী ১৬ই
সেপ্টেম্বর দুপুর ৩টেয় ডাকা হয়েছে মমতা পন্থী
কালীঘাট তৃণমূল কংগ্রেসকে।প্রয়োজনে ১৭ই সেপ্টেম্বরও ফের শুনানি হতে পারে। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ কল্যাণ
বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে ইমেইল এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের
নামে চিঠি পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শিবিরকে বেশ কিছু নথি জমা দিতে
হবে। সেই কারণেই তলব। সূত্রের খবর, ঋতব্রত পন্থী তৃণমূল গতকাল শুনানিতে কমিশনের কাছে
যে নথি জমা দিয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে কালীঘাট তৃণমূল কংগ্রসকে দেওয়া হয়েছে। এর
প্রেক্ষিতে তাদের লিখিত জবাব ১৬ই সেপ্টেম্বর দুপুর তিনটের মধ্যে জমা দিতে হবে। এমনটাই
জানিয়েছে নির্বাচন কমিশন।
akb tv news
13.09.2026.
ছবি- নেট থেকে সংগৃহীত।

.jpg)